ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবায় সন্তুষ্ট সেবাগ্রহীতারা


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ৩:৪৬
যেখানে অন্যান্য অঞ্চলে কান পাতলেই শোনা যায় পাসপোর্ট তৈরি করতে কিংবা পাসপোর্ট হাতে পেতে নানান ভোগান্তির কথা সেখানে যেনো দারুণ তৃপ্ত শরীয়তপুরে পাসপোর্ট করতে আসা সেবাগ্রহীতারা। বছর খানেক আগেও যেখানে তাকালে দেখা যেতো ভিন্ন চিত্র। ভুক্তভোগীদের অভিযোগ লেগেই থাকতো একের পর এর।
 
কিন্তু বছর ব্যবধানে সে চিত্র পাল্টেছে। কমে এসেছে অভিযোগের পরিমাণ। শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাজমুল ইসলাম জেনো সে দৃষ্টান্ত তৈরি করেছেন।সেবাগ্রহীতাদের বক্তব্য অনুযায়ী শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাজমুল ইসলাম অত্যন্ত নরম ও নমনীয় ভাবে সেবা নিতে আসা লোকেদের সমস্যার কথা শুনেন এবং তাদের সুপরামর্শ দেন। সুমিষ্ট ভাষী মানুষ হলেও প্রখর দ্বায়িত্বপরায়ন।যার প্রমাণ মিলে অল্পকিছুদিন আগের একটা ঘটনায়। শরীয়তপুর পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা সন্দেহে এক নারীকে পুলিশে সোপর্দ করেছে শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস। আছিয়া বিবি(২৭) নামে ওই নারী ভাঙা ভাঙা বাংলা বলতে পারলেও তার ভাষা অস্পষ্ট। 
 
সোমবার(১৮ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাজমুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা সন্দেহে আটক হওয়া আছিয়া বিবি(২৭) কক্সবাজারের টেকনাফ থানার আলি যোহার ও আম্বিয়া খাতুন দম্পত্তির মেয়ে বলে জানিয়েছে পুলিশকে।
পড়ে অবশ্য রোহিঙ্গা প্রমাণিত ও হয় ঐ ব্যাক্তি।এতে সহকারী পরিচালক নাজমুল ইসলামের চৌকস মস্তিষ্কের প্রসংশা ও মিলে ব্যাপক।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের