মুন্সীগঞ্জে চিরায়ত বাংলা নাটক “পায়ের আওয়াজ পাওয়া যায়” মঞ্চায়িত
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মুন্সীগঞ্জে চিরায়ত বাংলা নাটক "পায়ের আওয়াজ পাওয়া যায়" মঞ্চ¯’ হয়েছে।
রবিবার মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে লিয়াকত আলী লাকির ভাবনা ও পরিকল্পনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলায় চির বাংলা নাটক প্রযোজনা নির্মাণ ও মঞ্চায়ন কর্মসূচির অংশ হিসেবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও শিশির রহমান নির্দেশিত পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মঞ্চায়ন করা হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী নাকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সমপাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস। জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসলাম খান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুভাষ চন্দ্র হীরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা কালচারাল অফিসার মোখলেছা হিলালী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির। নাটকটিতে অভিনয় করেছেন শিশির রহমান, মাসফিক শিহাব, নুরুজ্জামান লিপু, ফারিহা আহমেদ তন্নী, নীল অনন্ত, মেঘলা, স্বর্ণা, সীমান্ত, দীগন্ত, রাজ, তালহা ও ইলমা খানসহ আরো অনেকে। নাটক মঞ্চায়ন শেষে শিল্পকলা একাডেমীর নৃত্য শিল্পীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশিত হয়।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied