ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রোগীর স্বজনদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ, আহত ৩


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ৩:১

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ভেতর রোগীর স্বজন ও আনসার সদস্যদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে। সিসিইউতে থাকা তানজিনা আক্তারের ছেলের অভিযোগ, মায়ের জন্য রক্ত নিয়ে ভেতরে প্রবেশের সময় গেটে টাকার জন্য বাধা দেয় আনসার সদস্যরা। প্রতিবাদ জানালেই শুরু হয় স্বজনদের সাথে মারামারি। রোববার রাতে এ ঘটনার আধাঘণ্টা পরই মারা যান তানজিনা।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, সিসিইউয়ের মেঝেতে রয়েছে রক্তের ছাপ। সংঘর্ষের পর গেটের দায়িত্বে নেই আনসার সদস্যরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘটনার সূত্রপাত। রোগীর স্বজনেরা জানান, শনিবার (২৩ সেপ্টেম্বর) হার্টের সমস্যা নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন তানজিনা আক্তার। অবস্থার অবনতি হলে রোববার তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

তানজিনার দুই ছেলে দাবি করেন, প্রতিবার সিসিইউয়ের ভেতরে ঢুকতে ৫০ থেকে ১০০ টাকা দিতে হয় আনসার সদস্যদের। রক্ত নিয়ে ভেতরে প্রবেশের সময়ও টাকা চাইলে প্রতিবাদ জানানোয় ক্ষিপ্ত হয়ে ওঠে এক আনসার সদস্য। কথা কটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এতে আহত হন তাঁরা দুইভাই ও তাঁদের বাবা। 

তানজিনার স্বামীর দাবি, আনসার সদস্যদের সঙ্গে মারামারিতে স্বজনদের আহতের খবরেই হার্টঅ্যটাকে মারা যান তানজিনা। রাত ২টার দিকে হাসপাতাল থেকে মরদেহ যখন বাসায় নেওয়া হচ্ছে তখন তানজিনার আহত দুই ছেলে অন্য হাসপাতালে চিকিৎসাধীন। আর থানায় মামলা করত যান মেয়ে সেলিনা আক্তার। আর ছয়মাস বয়সী ছোটছেলে স্বজনদের কোলে।

এ বিষয় আনসার সদস্যর কমান্ডার মনিরুজ্জামান বলেন, আমার আনসার সদস্যরা কাউকে মারধর করেনি বরং আনসার সদস্যকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে রোগীর স্বজনরা বর্তমানে তিনি  চিকিৎসাধীন অবস্থায় আছেন, আমরা হাসপাতালের নিরাপত্তার স্বার্থে অনেক সময় রোগীর স্বজনদের সামাল দিতে হিমসিম খেতে হয় এখানে অনেক মুমূর্ষ রুগিও থাকে তাদের স্বার্থে আমাদের কাজ করতে হয়, এখানে প্রতিদিনই কোনো না কোন রুগী মারা যাচ্ছে, আর কেউ মারা গেলে স্বজনরা ভিড় করে এটা প্রতিদিনই হয়ে থাকে। কিন্তু কালকে আমার এক আনসার সদস্যকে নিহতের স্বজনরা পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বর্তমান তিনি হৃদরোগ হাসপাতালের ভার্সকুলার ওয়ার্ডে ভর্তি আছেন।

এঘটনায় রোববার দিবাগত রাতেই শেরে-বাংলা নগর থানায় মামলা করেন মৃত তানজিনার মেয়ে সেলিনা আক্তার।

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত