ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

অসহায়দের পাশে দাঁড়ান স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৭-৯-২০২৩ দুপুর ১:১২
করোনাভাইরাসের বৈশ্বিক সংকট অনেক কিছুই শিখিয়েছে মানুষকে। গরীবের চাল, টাকা কিংবা ত্রাণ নিয়ে যেমন নয়ছয় করেছেন অনেকে, তেমনি হত দরিদ্র অসহায় ও অসুস্থের কারণে উপার্জন বন্ধ হওয়া পরিবারের মানুষকে খুঁজে বের করে তার পাশে দাঁড়িয়ে মানবতার হাত এগিয়ে দেওয়ার মত ঘটনাও ঘটছে এই সমাজেই। তফাৎ শুধু মানসিকতা আর চিন্তা চেতনার। এমনই ভাবে দরিদ্র অসহায় ও শারিরিক ভাবে অচল মানুষদের খুঁজে বের করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের সামাজিক উন্নয়ন মূলক সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলা । ফেসবুক বন্ধুদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেই এসব অসহায়দের পাশে এগিয়ে এসেছেন তারা। সাহায্য পাওয়া মানুষগুলোর কাছে এখন তারা মানবতার বন্ধু হিসেবেই পরিচিত।উপজেলার ধানগড়া ইউনিয়নের নলছিয়া গ্রামের রহিচ উদ্দিন শেখ(৮৫)। বয়সের ভারে ও  নানা অসুস্থতায় এক অন্যরকম অবস্থা তার। শরীর ভালো থাকা অবস্থায় বাঁশ দিয়ে টুপড়ি তৈরি করে তা বাজারে বিক্রি করে ভালো ভাবেই জীবিকা নির্বাহ করতেন তিনি।
 
দির্ঘদিন ধরে শরীরে অসুখ বাসা বাধায় স্ত্রী নিয়ে তার সংসার চালানো প্রায় কঠিন হয়ে পড়েছে । অসুস্থতায় আর কাজ না করতে পারায় চরম কষ্টে দিন কাটতে থাকে পরিবারটির।বিষয়টি স্কুল শিক্ষক মঞ্জরুল ইসলামের মাধ্যমে জানতে পেয়ে অসহায় সেই রহিচ উদ্দিনের বাড়িতে হাজির হন স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের সদস্যরা। ব্যবস্থা করেন প্রায় একমাসের খাবারের।এ সংগঠনের বিষয়ে স্কুল শিক্ষক মঞ্জরুল ইসলাম বলেন, আসলে অসহায়দের পাশে দাড়ানোই প্রকৃত মানবতা মনে করি। তাই সমাজের এসব পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে পারলে সবাই আনন্দ পাই আমরা।
 
এসময় উপস্থিত ছিলেন, স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী,অন্যতম এডমিন কাজল দাস,চন্দন কুমার পাল,সদস্য মেহেদী ও গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির প্রমুখ।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি