ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৭-৯-২০২৩ দুপুর ৪:৩৫
গাজীপুরের কাশিমপুরে নবনির্মিত সারাবো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর শুভ উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নবনির্মিত এ ফায়ার স্টেশনটির উদ্বোধন করেন।
 
এসময় গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোঃ শফিকুল ইসলাম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
প্রথমেই সকাল ৯ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি) ফায়ার স্টেশন আঙিনায় এসে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং অভিবাদন মঞ্চ আরোহণ করেন।
 
এ সময় একদল চৌকস অগ্নিসেনা মন্ত্রীকে গার্ড অফ অনার দেন। অভিবাদন গ্রহণ করার পর মন্ত্রী  নবনির্মিত কাশিমপুর ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন। কাশিমপুরে  তিনি একটি ফায়ার স্টেশন উদ্বোধন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ফায়ার সার্ভিস প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস