প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নৌকা বাইচ উৎসব
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর নৌকা বাইচ এর অনুষ্ঠানের আয়োজন করেন বিআইডব্লিউটিএ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি,অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন,এই নদী একসময় দখল হয়ে গিয়েছিল,সেই নদী দখল থেকে উদ্ধার করে এখন নৌকা বাইচ এর মত উৎসব করা হচ্ছে এটাই আমার ম্যাসেজ যে আমরা আমাদের সরকার জনগণের পক্ষে রয়েছে, দখলদারত্বের হাত থেকে নদীটি উদ্ধার করে নদীকে খরস্রতা বানিয়েছি নৌকা বাইচের মত অনুষ্ঠান হচ্ছে এটাই আমাদের সাফল্যতা।
তিনি আরো বলেন যেহেতু সামনে আগামী সংসদ নির্বাচন সেহেতু আবারও দেশের জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাবে। কারণ এ দেশের জনগণের ভাগ্য উন্নয়ন একমাত্র আওয়ামী লীগই করতে পেরেছে।
নৌকা বাইচ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের এমপি আলহাজ্ব সাদেক খান, উপস্থিত ছিলেন আগা খান মিন্টু এমপি, হাজী সেলিম এমপি, উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। আরো উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাসা-নুর ইসলাম রাষ্ট্রন,৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাসেম প্রমূখ।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম শুভ জন্মদিন উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌকা বাইচের আয়োজন করেছে। (২৮) সেপ্টেম্বর বৃহস্পতিবার
বিকাল সাড়ে তিনটায় ঢাকার মোহাম্মদপুরস্থ ঢাকা উদ্যান প্রধান সড়কের শেষ প্রান্তে তুরাগ নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়, এসময় অনুষ্ঠানে প্রতিযোগিতা অংশ নেন বেশ কিছু মাঝিমাল্লারা এর মধ্যে বুড়িগঙ্গা,শীতলক্ষা, তুরাগ ,ধলেশ্বরী, ইছামতি, কর্ণফুলী, সুরমা, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, ডাকাতিয়া, বংশী ও বালু নদের নামে মোট বারটি নৌকা বাইচ দল বিভিন্ন ইভেন্টে অংশ নেন। বিজয় হন শিকদার বাড়ী নামে নৌকা বাইচ, এবং দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার জিতেন অন্য দুটি বাইচ, অংশগ্রহণের বাকিদেরও দেওয়া হয় সান্ত্বনা পুরষ্কার, প্রথম বিজয়ী দ্বিতীয় ও তৃতীয়দের মাঝে মোটরসাইকেল উপহার দেওয়া হয়। উক্ত নৌকা বাইচ উৎসবে মোহাম্মদপুর ছাড়াও ঢাকার বিভিন্ন এলাকা থেকে উৎসবমুখর জনগনের উপস্থিতি লক্ষ করা গেছে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজার হাজার নারী-পুরুষ পরিবার পরিজন নিয়ে। অনুষ্ঠানে আসা কয়েকজন গৃহিণীরা সকালের সময়কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নৌকা বাইচ দেখতে এসেছি, এমন অনুষ্ঠান হওয়ায় একধরনের বিনোদন মুখর পরিবেশ তৈরি হয়েছে। চিরচেনা বাঙালির ঐতিহ্য বাঙালির অনুষ্ঠান নৌকা বাইচ, এটাই যেন উৎসুক জনতার স্লোগান ছিল
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
Link Copied