কোনাবাড়ীতে গণ কবরস্থান ও ঈদগাহ মাঠের উদ্বোধন
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী থানাধীন দক্ষিণ দেউলিয়াবাড়ী (৮ নং ওয়ার্ডে) এলাকায় গণ কবরস্থান, ঈদগাহ মাঠ, খেলার মাঠ,পার্ক এবং কমিউনিটি সেন্টার এর কাজের উদ্বোধন করা হয়ছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ কাজের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। জানাযায় সাবেক মেম্বার মৃত ইব্রাহিম এর ছেলে জাহাঙ্গীর আলম দক্ষিণ দেউলিয়াবাড়ীতে গণ কবরস্থান এর জন্য ৩৫ শতাংশ জমি দান করেছেন। এই কবরস্থানে সকল মুসলমানের লাশ দাপন করা যাবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।
এছাড়াও পাশেই প্রায় ১৫ বিঘা জমির উপর খেলার মাঠ, ঈদগাহ মাঠ,শিশুপার্ক,কমিউনিটি সেন্টারের কাজেরও উদ্বোধন করা হয়।গাজীপুর সিটি করপোরেশনের ৮ নং কাউন্সিলর মোঃ সেলিম রহমান বলেন,নির্বাচনী ইশতেহার এর সময় ওয়াদা করেছিলাম এই ওয়ার্ডে গণ কবরস্থান,খেলার মাঠ, ঈদগাহ মাঠ, শিশু পার্ক এবং কমিউনিটি সেন্টার করবো। আজকে ওয়ার্ডের সকলের সহযোগিতায় সে কাজটি করতে পেরেছি। এই জন্য তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন,গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সলরদের যৌথ উদ্যোগে দক্ষিণ দেউলিয়াবাড়ীতে ১৫ বিঘা জমির উপর খেলার মাঠ, ঈদগাহ মাঠ,শিশু পার্ক এবং কমিউনিটি সেন্টার গড়ে তোলা হবে। যা আজকে
মৌখিক ভাবে শুরু করতে যাচ্ছি। তিনি আরো বলেন, ২০২৩ সালের মধ্যে যেন কাজটি শুরু করা যায় এবং ২০২৪ সালের মধ্যে যেন এলাকার মানুষ তা ব্যবহার করতে পারে এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক বন ও
পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শেখ আক্কাস আলী,৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল আমিন তপন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ, ৩ ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহিন মোল্লা, নারী কাউন্সিলর শিল্পী আক্তারসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied