ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুন্সিগঞ্জে আ.লীগের দুপক্ষের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৩০-৯-২০২৩ রাত ১১:৪৫
মুন্সীগঞ্জ সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার পথে জামাত-বিএনপি'র পৃষ্ঠপোষকতায় স্থানীয় জন প্রতিনিধির ছত্রছায়ায় সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
 
৩০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ঘটিকায় গজারিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,সা:সম্পাদক মো:মুনসুর আহম্মেদ খাঁন জিন্নাহ,জেলা যুব লীগের সভাপতি মো:শাহজাহান খাঁন,জেলা ছাত্রলীগের সভাপতি মো:ফয়সাল মৃধা, মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:নাজমুল হাসান সোহেল প্রমুখ।
 
সংবাদ সম্মেলনে বক্তারা জানান,গতকাল (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে জনসভায় যোগ দিতে গজারিয়া থেকে প্রায় ১০০অধিক ইঞ্জিন চালিত ট্রলারে করে নেতাকর্মীরা নদী পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে স্থানীয় সংসদ সদস্য এড্যা:মৃণাল কান্তি দাসের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতা কর্মীকে আহত করে,যাদের অধিকাংশ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক,হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তারা,ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য ৩৬ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।তা না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা করা হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান