নিখোঁজর চর দিন পর দুই মাসের শিশুর মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে নিখোঁজর চর দিন পর দুই মাসের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার মিরকাদিম এলাকায় গত কয়েকদিন আগে শিশু চুরির ঘটনা ঘটে।
গতকাল সোমবার সকাল ৬ টার দিকে পাশের বাড়ির জনৈক ফারুকের বাড়ির পেছন থেকে ডোবার মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু আযান মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকায় মোহন মিয়ার বাড়িতে থাকতেন।
আযানের মামা মোঃ মোক্তার জানান, সোমবার সকাল ৬ টার দিকে ডোবার মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশুটির কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা। পরে সেখান থেকে শিশুটির মরদেহ টেনে তুলেন তারা এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়।
এদিকে শিশু আযানের মামা ও স্বজনরা অভিযোগ করেন,পাশের বাড়ির রমিজি বেগম এ ঘটনায় জড়িত থাকতে পারে। সকাল থেকে ঘরে তালা দিয়ে পলাতক রয়েছে তারা।
এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, বাড়ির পাশে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার জড়িত সন্দেহে রমিজি বেগম নামের এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন এর আগে গত ২৮ সেপ্টেম্বর শিশুটি নিখোঁজ হলে থানায় একটি চুরি মামলা রুজু হয়।
যেহেতু শিশুটির লাশ ডোবা থেকে পাওয়া গিয়েছে প্রাথমিক ধারনা করা হচ্ছে এটি হত্যা।
প্রসঙ্গতঃ গত বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে দুই মাসের শিশু আযানকে ঘরে রেখে প্রকৃতির ডাকে সারা দিতে যাত তার মা শ্রাবণী বেগম। সে সুযোগে কে বা কারা ঘর থেকে চুরি করে আযানকে। পরে অনেক খোঁজখুঁজি করেও সন্ধান না পেয়ে শিশু আযানের মামা মোক্তার হোসেন মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied