পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেপ্তার
পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে ইকবাল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের শফি শাহের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে. গ্রেপ্তার ওই যুবক দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয়ে মানুষকে হয়রানি করে আসছে। সে কখনও নিজেকে এসপির সোর্স কখনওবা সার্কেল এসপি আবার খখনও ওসির সোর্স পরিচয় দিয়ে মানুষকে ভয়তীতি দেখিয়ে হয়রানি ও অর্থ আদায় করতো। এছাড়া চাকরি দেওয়ার নাম করেও সে মানুষরে কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া উঠেছে।
সিরাজুল ইসলাম নামে লক্ষ্মীপুর গ্রামের এক স্কুল শিক্ষক দাবি করেন, গ্রেপ্তার ইকবাল নিজেকে দীর্ঘদিন ধরে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সোর্স পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করে আসছে। তার এক ভাগ্নেকে চাকরি দেওয়ার কথা বলে সে তার কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে সে বিভিন্ন সময়ে পুলিশের ভয় দেখায়।
মিন্টু মালিতা নামে ওই এলাকার আরও একব্যক্তি দাবি করেন, পুলিশ দিয়ে গ্রেপ্তার কারানোর ভয় দেখিয়ে তার কাছ থেকে কয়েকদফায় ৪ লাখ টাকা নিয়েছে প্রতারক ইকবাল। উপায়ন্তর না পেয়ে তিনি থানায় মামলা করেন।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, গ্রেপ্তার ওই যুবক নানা সময়ে পুলিশের নাম ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে এসন খবর পাওয়ার পর আমরা তদন্ত করে এর সত্যতা পাই। পরে একজন ভুক্তভোগী তার নামে প্রতারণার মামলা দিলে আমরা তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী