ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সলঙ্গায় ৩ মোবাইল চোর আটক


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-১০-২০২৩ বিকাল ৫:৩৩
সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫ টি মোবাইলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর)  দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব- ১২’র স্পেশাল কোম্পানির অভিযানিক দল সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরের  ঢাকামুখী রাস্তার উপর অভিযান চালায়। অভিযানে ২৫ টি নতুন চোরাই মোবাইল ফোন ও ২২টি মোবাইল ফোনের চার্জারসহ চোর চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নের ঘোনাগাইলজানী গ্রামের সাত্তার আলীর ছেলে রমজান আলী (১৯), ইব্রাহিম ইসলামের ছেলে মাসুদ রানা (২৯) এবং সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামের সুরমান আলীর ছেলে শফিকুল ইসলাম (২২)।র‌্যাব-১২ আরো জানায়,গ্রেফতার কৃত তিনজন চোর চক্রের সক্রিয় সদস্য দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার বিভিন্ন মোবাইলের দোকানকে টার্গেট করে সুযোগ বুঝে মোবাইল ফোন চুরি করে ঢাকায় নিয়ে বিক্রি করত।
 
র‌্যাব-১২’র সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান  জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের