জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলায় প্রথম ধামাইনগর ইউনিয়ন পরিষদ
দেশে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে দ্রুত ও সহজে ভোগান্তি ছাড়াই সবচেয়ে বেশি মানুষের মাঝে এই সেবা পৌছে দেওয়ায় সিরাজগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করেছেন রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন পরিষদ।
শুক্রবার ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রথম স্থান অর্জনকারী ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন ও সচিব রোজিন পলাশের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
গত বছর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশের ৬৪টি জেলার মধ্যে প্রথম ও জেলা ও উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিলেন ধামাইনগর।
রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন পরিষদের সচিব রোজিন পলাশ যোগদানের পর তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করতে নানা উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে ০-১ বছর মেয়াদী জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেন।
এছাড়াও তিনি বিভিন্ন সেমিনার-ওয়ার্কশপে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে সব শ্রেণীপেশার মানুষকে উৎসাহিত করেন। এরই ফলশ্রুতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তারা জেলায় প্রথম স্থান অর্জন করেন।
গত দুই বছর ধরে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন ধামাইনগর ইউনিয়ন পরিষদ।
এই শ্রেষ্ঠত্ব পাওয়ার বিষয়ে ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন,ইউনিয়নের বাসিন্দাদের খুব সহজে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছি।জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ করলেই নিশ্চিত পুরস্কার বিতরণ করেছি।আমাদের লক্ষ্য একটাই ছিলো সেটা হলো কিভাবে সাধারণ মানুষের মাঝে সবচেয়ে সহজ ভাবে ভোগান্তি ছাড়াই সেবা পৌঁছে দেওয়া যায়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied