ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুর কারগারে বন্দি হাজতির মৃত্যু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-১০-২০২৩ দুপুর ৪:৪১
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া দশটায় তাকে মৃত্যু ঘোষণা করেন।। 
 
মারা যাওয়া হাজতি হলেন, গাজীপুর মহানগরীর টঙ্গী ব্যাংকের মাঠ এলাকার সিরাজুল মৃধার ছেলে রতন মিয়া (৪৫)। তিনি টঙ্গী থানার একটি মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।  
 
কারা সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে আটটার দিকে বন্দি রতন মিয়া কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপালের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শেষে সকাল সোয়া দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 
 
কাশিমপুর কারাগার ২ এর জেল সুপার আমিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হলে তার মৃত্যু হয়। তিনি মাদক মামলায় বন্দি ছিলেন। তার হাজতি নং-১৭০৫/২৩। কারাবিধি শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস