দিনে বিচ্ছিন্ন রাতেই সংযোগ
গাজীপুরের কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি । অনেকটা সহজলভ্য হয়ে পড়েছে তিতাসের অবৈধ সংযোগ । বেশিরভাগ বাড়ির মালিকরা কিছুসংখ্যক দালাল চক্রের মাধ্যমে তিতাস গ্যাসের কর্মকর্তাদের ম্যানেজ করে চলছে এসব শতশত গ্যাসের চুলা। মাঝে মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ভ্রামম্যান আদালত পরিচালনা করে এসব সংযোগ বিচ্ছিন্ন করলেও কোন কাজে আসছে না । বিচ্ছিন্ন করার কয়েক ঘন্টার মধ্যেই ফিরে আসে আগের অবস্থায় ।
গত মঙ্গলবার (৩ অক্টোবর) কোনাবাড়ী আমবাগ এলাকায় পিএন গার্মেন্টস এর পাশে অবসরপ্রাপ্ত সোহরাব নামে এক পুলিশ কর্মকর্তার দুইটি বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি চন্দ্রা জোনাল অফিস। কিন্তু বিধি বাম কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওইদিন রাতেই সালমান নামে এক মিস্তির মাধ্যমে পূনরায় সংযোগ দেয় ওই পুলিশ কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা যায় আমবাগ বোর্ড ঘর সিটি কর্পোরেশন অফিসের পাশে একটি বাড়ী,আমবাগ পূর্ব পাড়া পীরবাড়ির পাশে একটি বাড়ী, পিএন গার্মেন্টস সংলগ্ন প্রাইমারি স্কুল রোডের পাশে একটি বাড়ী, ঢালাই ফ্যাক্টরি রোড বউবাজারে একটি বাড়ী,পিএন ফ্যাক্টরির বাগান বাড়ির পাশে একটি বাড়ী,আমবাগ পশ্চিম পাড়া হাকিম মসজিদের পাশের বাড়ীসহ মোট ছয়টি বাড়িতেই অবসরপ্রাপ্ত ওসি সোহরাবের গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে চলছে। সাবেক পুলিশ কর্মকর্তা হওয়ায় কাউকেই পরোয়া করেননা তিনি।
এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ম্যানেজার নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করেন বলেই ফোন কেটেদেন। এছাড়াও কোনাবাড়ী থানাধীন পুকুর পাড়, পেয়ারা বাগান ও জরুনে অবৈধ চুলা ও সংযোগ রয়েছে। গত ১৫ জুন পেয়ারা বাগান এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে সংযোগ বিছিন্ন করা হলেও কয়েক ঘন্টার মধ্যে কোনাবাড়ী শাহীন স্কুলের উত্তর পাশে হাজী শহীদ,শাহ আলম, আব্দুস সাত্তার ,শাহ আলম এর শশুর, নজরুল ইসলাম, রাজ্জাক, শেখ ফরিদ, আব্দুল মান্নান, মঞ্জনু, শাহীন মিয়া, কবির হোসেন,নাসির উদ্দিন, রিপন মিয়া,হাজী শহীদের ফাতেমা ভিলা,পুকুর পাড় শাহজাহান মিয়ার বাড়িতে সংযোগ দিয়ে চালানো হচ্ছে চুলা।
অবৈধ গ্রাহকদের অভিযোগ তিতাসের এসব ভ্রাম্যমান আদালত লোক দেখানো । তিতাস কর্তৃপক্ষ এসব সংযোগের বিষয়ে না জানলে কোন ভাবেই সম্ভব নয় । শাহ আলম নামে এক বাড়ীওয়ালা বলেন,সবাই যে ভাবে চালায় আমি সেই ভাবেই চালাই। গত কোরবানি ঈদের আগে ওই সংযোগ গুলো বিছিন্ন করা হলেও অলৌকিক ভাবে রাতেই পূর্বের অবস্থায় ফিরে আসে। কবির হোসেনের নামে এর আগেও অবৈধ ভাবে গ্যাস ব্যাবহারের দায়ে কোনাবাড়ী থানায় মামলা করেন তিতাস কর্তৃপক্ষ। তারপরও অবৈধ ভাবে সংযোগ দিয়েছেন তিনি।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন শাখার সহকারী প্রকৌশলী মো.মাসুদ বিন ইউসুফ জানান,প্রতিমাসেই আমাদের অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, গ্রাহকরা নিজ উদ্যোগেই অবৈধ সংযোগ গুলো দিয়ে থাকে এটার সাথে অফিসের কেউ জড়িত না।
এমএসএম / এমএসএম
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি
নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
Link Copied