ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে রেডি মিক্স গাড়ির চাকায় পিষ্ট হয় শিশুর মৃত্যু


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৮-১০-২০২৩ দুপুর ৩:৩৪

রাজধানীর মোহাম্মদপুর থানা ঢাকা উদ্যান এলাকায় রেডি মিক্সার গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে।নিহতের নাম সোহান (২.৫)। পিতা আল আমিন।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক।তিনি বলেন, ঢাকা উদ্যান হাউজিং এলাকায় আজ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে একটি রেডি মিক্সার গাড়ির চাকায় পিষ্ট হয়ে আড়াই বছর বয়সী  শিশুর মৃত্যু হয়েছে।এই ঘটনায়  রেডি মিক্সার গাড়ি ও চালককে আটক করা হয়েছে। চালকের নাম মোফাজ্জল হোসেন। তার লাইসেন্স ছিলো। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

চোখের পলকেই সন্তানকে হারাতে হয়েছে উল্লেখ করে নিহত শিশুর বাবা আল আমিন বলেন, ঢাকা উদ্যান বি ব্লকের ৪ নম্বর রোডে বাসার পাশে একটি নির্মাণাধীন ভবনের কাজ চলছে ভবনের ঢালাই নিয়ে আসা একটি মিক্সার গাড়ির চালক কোনো ধরনের সতর্কতা ছাড়াই পেছনের দিকে টান দেয়। আর এতেই শিশুটি পিছনের চাকায় পিষ্ট হয় মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমি ফলে ব্যবসা করি। এক বছরের ছোট বড় দুই ছেলে। দুজনেই আমার গাড়ির সামনে খেলাধুলা করছিলো। আর আমি ভ্যান গাড়িতে ফল সাজাচ্ছিলাম। আমার স্ত্রী বাসা থেকে ফল এনে দিচ্ছিলো। এরমধ্যে হঠাৎ করে দেখি মিক্সার গাড়ির চাকার নিচে আমার ছেলে। গাড়ির চালক একাই এতো বড় একটি গাডি পেছনের দিকে চালিয়ে আসলো কিন্তু কোনো শব্দ বা সতর্কবার্তা দিলো না। এটা ইচ্ছা করে করেছে। চোখের সামনেই আমার ছেলেটাকে হারালাম। অসহায়ের মতো চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না। আমি চালকের বিচার চাই।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়