ট্রাফিক লালবাগ বিভাগের উদ্যোগে ড্রাইভার ও মালিক সমিতির লোকজনকে ট্রাফিক সচেতন বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হাবিবুর রহমান এর আদেশক্রমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আসমা সিদ্দিকা মিলির দিক নির্দেশনায় অদ্য ৮ অক্টোবর ২০২৩ ইং রবিবার ১২ ঘটিকার সময় আজিমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাস ও লেগুনা পরিবহনের ড্রাইভার ও মালিক সমিতির লোকজনকে নিয়ে ট্রাফিক সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়।
ট্রাফিক আইন সংক্রান্ত নির্দেশাবলী বাস এবং লেগুনা ড্রাইভার এবং মালিক সমিতিকে ব্রিফ করা হয়।সকলকে ট্রাফিক আইন মেনে চলতে,বাম লেন সচল রেখে গাড়ি চালাতে,যত্রতত্র যাত্রী ওঠানামা না করানো, অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার দ্বারা গাড়ি না চালানো,গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র আপডেট রাখা, মেইন রাস্তার মোড়গুলো ক্লিয়ার রাখা, যাত্রীদের সাথে সুন্দর আচরণ করা, গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকা ইত্যাদি বিষয়গুলি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
উক্ত ট্রাফিক সচেতনতামূলক প্রোগ্রামের সভাপতিত্ব করেন ট্রাফিক লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) জয়ীতা দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রাফিক লালবাগ জোনের সকল টিআইগণ।
এমএসএম / এমএসএম
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক
গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Link Copied