পারিবারিক কলহের জের, মুন্সিগঞ্জে স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর
মুন্সিগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। জেলা সদরের চর কেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় গৃহবধূ রোমানা (২৫) কে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী নাদিম দেওয়ানের বিরুদ্ধে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত (স্বামী) নাদিমের বোন সানজিদা ( ১৬) ও তার মা নাছিমা বেগম( ৪৫) কে আটক করেছে সদর থানা পুলিশ।
গতকাল বোরবার রাত ১২ টার দিকে ঘটনার সুত্রপাত হলেও হত্যাকান্ডের ঘটনা ঘটে রাত ১ টায়। স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরেই হত্যাকান্ডের সুত্রপাত। নাদিম ও রোমানা দম্পতির বিয়ে হয়েছে তিন বছর আগে। উভয়ে এই এলাকায় বসবাস করেন। তাদের দুই বছরের একটি বাচ্চা রয়েছে। ছেলে রাফসান র (২) জন্মদিন উদযাপন উপলক্ষে মিলাদ ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে রোমানা বেগম।
সেই অনুষ্ঠানে নাদিমের মা বাবাকে জন্মদিনের অনুষ্ঠানে কেন দাওয়াত করা হয় নি এ নিয়ে দুজনে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে রাত ১ টার দিকে ধারালো অস্ত্র দিয়ে রোমানাকে গুরুতর জখম করে।
রক্তাক্ত অবস্থায় রোমানাকে উদ্ধার করে স্বজনরা দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহত রোমানার মা বাদি হয়ে সদর থানায় আট জনকে বিবাদী করে মামলা করেন। যার নম্বর ( ১৬/১০/২৩)।
উক্ত মামলার আয়ু সদর থানার এস আই মাইনুদ্দিন সকালের সময় কে জানান, পারিবারিক কলহের জের ধরেই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আট জনকে বিবাদী করে মামলা করা হয়েছে। দুজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছি। বাকিদের ধরায় চেস্টা চলছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার