ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১০-১০-২০২৩ দুপুর ৪:১৬
মুন্সীগঞ্জ পৌর শহরের কাটাখালি এলাকায় বিদ্যুতের সাব স্টেশনের সঞ্চালন বিভাগের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে এক চোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। 
 
গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় চোর চক্রের বাকি দুই সদস্য পালিয়ে গেলেও দূর্ভাগ্যবশত আল আমিন ( ২৩) বিদুৎ স্পৃষ্টে মারা যায়। নিহত আল আমিন সদর উপজেলার মোল্লাকান্দি এলাকার চুনু মিয়ার ছেলে। 
 
খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
 
তবে চুরির ঘটনায় বাকি দুই চোরের হদিস পাওয়া যায় নি।তবে তাদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে বলে জানা যায়। পল্লি বিদ্যুতের চুরি করা মালামাল চড়া দামে বাজারে বিক্রয় করা যায়৷ লোভে পড়ে জীবনের ঝুকি নিয়ে চুরির ঘটনায় তারা জড়িয়ে পড়েন।জানা যায়, কাটাখালির বিদ্যুতের এ স্টেশন থেকে মুন্সীগঞ্চ পৌর শহরের একাংশ ও সদরের চরাঞ্চলের ৫টি ইউনিয়নের বিদ্যুৎ এখান থেকে সরবরাহ করা হয়ে থাকে। এ স্টেশন থেকে ৭ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। 
 
এদিকে আল আমিনের লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মোঃ এনামুল হক বলেন, সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এ বিষয়ে মামলা করা হয়ছে। বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মধ্যে চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান