ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মোহাম্মদপুর থেকে অপহরণ,পল্লবি থেকে কলেজ ছাত্রকে উদ্ধার করলো র‍্যাব


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১১-১০-২০২৩ দুপুর ১২:৩৪
রাজধানীর মোহাম্মদপুর এলাকার এক যুবককে অপহরণপূর্বক মুক্তিপণ দাবি করা অপহরণ চক্রের মূলহোতা মোসাঃ জেসমিন আক্তার(৩৫) এবং তার সহযোগী মোঃ রাজু(৪৫)’কে পল্লবী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-২ 
 
ঘটনা সূত্রে র‍্যাব বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকার ২১ বছরের এক  যুবককে অপহরণের পর ৩০,০০০০০/-(ত্রিশ লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করেছিলো ওই চক্রকারীরা, চক্রের মূলহোতা মোসাঃ জেসমিন আক্তার(৩৫), স্বামী- মোঃ রহমুতাল্লাহ, এবং মোঃ রাজু পিতা মোঃ আব্দুল মোতালেবকে, গতকাল ১০ অক্টোবর ২০২৩ দুপুর ১২.১০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাব-২ এবং ওই ভুক্তভোগী যুবককে জীবিত 
উদ্ধার করেছে র‍্যাব কর্মকর্তারা।
 
উদ্ধারকৃত যুবকের নাম  মোঃ রবিউল ইসলাম(২১) তিনি মোহাম্মদপুর এলাকায় কাদেরাবাদ হাউজিংএ ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন। গত ০৭ অক্টোবর ভুক্তভোগী সকালবেলা ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে বিকালের মধ্যে বাসায় ফিরে না আসায় ভুক্তভোগীর বড় ভাই  সন্ধ্যা আনুমানিক ০৬.৩০ ঘটিকার সময় তার ব্যবহৃত মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পায়। এই ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং-৫৯৫, ঘটনা সূত্রে আরো জানা যায় রবিউল ইসলামের এর ব্যবহৃত মোবাইল দিয়ে অভিনব কায়দায় ভুক্তভোগীর সৌদি প্রবাসী পিতার মোবাইলে ইমু অ্যাপস এর মাধ্যমে ফোন দিয়ে অপহরণকারীরা অপহরণের কথা জানিয়ে ৩০,০০০০০/-(ত্রিশ লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করে। উক্ত বিষয়ে তার পরিবার ভাই গত ০৯ অক্টোবর ২০২৩ র‌্যাব-২, অধিনায়ক বরাবর একটি অভিযোগ দাখিল করেন এবং উক্ত বিষয়ে মোহাম্মদপুর থানার সাধারণ ডায়েরি মূলে ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল ওই যুবককে উদ্ধারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায়, গতকাল ১০ অক্টোবর ২০২৩ আনুমানিক দুপুর ১২.১০ ঘটিকার সময় ডিএমপির পল্লবী থানা এলাকা হতে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি মোসাঃ জেসমিন আক্তার(৩৫) এর ভাড়া বাসা হতে অপহরণ ব্যক্তিকে জীবিত উদ্ধার করে র‍্যাব।উদ্ধারকৃতকে জিজ্ঞাসাবাদ জানা যায় গত ০৭ অক্টোবর বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং এলাকা হতে পূর্ব পরিকল্পিতভাবে জোর করে  টেনে হেঁচড়ে তাকে  একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী অপহরণকারীরা মোঃ রবিউল ইসলাম(২১) কে অপহরণ পূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তার পিতার কাছে ৩০,০০০০০/-(ত্রিশ লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে বড় ভাই বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা করেন।  দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের উদ্দেশ্যে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানা যায়।

এমএসএম / এমএসএম

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত