রাজধানীতে মাস্টার্স বিল্ডার কম্পানির নৈরাজ্য, মানছেনা রাজউকের প্ল্যান
রাজধানীর আজিমপুর এলাকায় ছাপড়া মসজিদ সংলগ্ন মাস্টার্স বিল্ডার কোম্পানির নৈরাজ্যে অতিষ্ঠ মসজিদ কমিটি ও এলাকা বাসি। রাজউকের প্ল্যান বহির্ভূত আবাসিক এলাকায় বানিজ্যিক বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মাস্টার্স বিল্ডার কোম্পানির বিরুদ্ধে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজিমপুর এলাকায় ছাপড়া মসজিদ সংলগ্ন প্লটে গাড়ি পার্কিং এর জায়গা না রেখে মাস্টার্স বিল্ডার অবৈধ ভাবে বাণিজ্যক দোকান নির্মাণ করছে এই মর্মে মসজিদ কমিটি ও সাধারন এলাকা বাসির পক্ষে হাজী আশিকুর রহমান ও অন্যান্যরা চেয়ারম্যান (সচিব) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ( রাজউক) কে ব্যবস্থা গ্রহন করার জন্য গত ২১-০৫-২৩ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন।
এতে আরও উল্লেখ করা হয়, গত ০৫/০৩/২০২০ইং তারিখে রাজউককে মসজিদের পর্চা ও জরিপ নকশা দেওয়া আছে, এছাড়াও ১৪৯/১, ১৪৯/২, ৪৪/১, 88/6 88/9 ঠিকানায় নির্মানাধীন বহুতল ভবনটি আবাসিক ভবন হিসাবে নকশায় অনুমোদন থাকলেও গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ না করে রাজউককে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে বাণিজ্যিক ভাবে দোকান নির্মাণে সাধারন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। ইতি পূর্বে উক্ত প্রতিষ্ঠানকে অবৈধ ভাবে ভবন নির্মাণের জন্য ভ্রামমান আদালত গত ২৩/০১/২০২৩ইং তারিখে জরিমানাও করছেন। কিন্তু কিছুতেই থামছেনা যেন এই কোম্পানির অবৈদ ভবন নির্মাণের দৌরাত্ম।
সরেজমিনে এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়, আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকায় আজিমপুর চায়না বিল্ডিংএর গলির সম্মুখে বিল্ডিং নির্মাণাধীন কোর্ড না মেনেই রাস্তার জায়গায় মাস্টার্স বিল্ডার তাঁর ১০ তলা ভবন নির্মাণ করছে।
জৈনক এক ব্যক্তি প্রতিবেদককে বলেন, আজিমপুর ছাপড়া মসজিদ এলাকাটি আবাসিক এলাকা, দিন দিন বানিজ্যিক ভবন নির্মাণ বেড়েই চলেছে , জনবহুল বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যা ও বাড়ছে। উক্ত বিল্ডিং এর কারনে দুটো গাড়ি পারা-পারের জন্য সময় লাগে আধা ঘণ্টা। আর বিল্ডিং এ বানিজ্যিক দোকান চালু করলে জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সেবা নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে।
এবিষয়ে জানতে মাস্টার্স বিল্ডার কোম্পানির মালিক সিব্বির আহমেদকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায় নি।
এমএসএম / এমএসএম
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
Link Copied