ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় অটো রিক্সার ধাক্কায় শিশু নিহত


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ৩:৩৩
কামরাঙ্গীরচর থানা এলাকায় অটো রিক্সার ধাক্কায় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শিশুটির নাম ওসমান গনি বয়স ২ বছর। সূত্রে জানা যায় গতকাল রাতে আহত অবস্থায় ওই শিশুটিকে, উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। 
 
রাজধানীর কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি নদীর পাড়ে বাসার সামনেই অটো রিক্সার ধাক্কায় ওসমান গনি (২) নামে ওই শিশু নিহত হয়েছে। এ ঘটনা এ তার বড় বোন হুমাইরা(৬) আহত হয়েছে।বুধবার (১১ অক্টোবর) রাত পৌনে বারোটার দিকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক শিশু ওসমান গনিকে মৃত ঘোষণা করেন।
 
নিহত শিশুর বাবা জীবন আহমেদ বলেন, রাতে আমার বাসার সামনে আমার ছেলে ও মেয়ে বের হলে একটি অটোরিকশা তাদের দুজনকেই ধাক্কা দেয়।পরে আমি তাদের উদ্ধার করে দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার ছেলেকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।এ ঘটনায় স্থানীয় লোকজন অটোরিকশা চালককে আটক করেছে বলে জানতে পেরেছি।তিনি আরো বলেন, আমরা কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি নদীর পাড়ে ৬৬৫ নম্বর বাসায় ভাড়া থাকি।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন ওই শিশুটির মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি খুব হৃদয়বিদারক ঘটনা। এ বিষয়টি আমরা কামরাঙ্গীরচর থানা-পুলিশক, জানিয়েছি।
 
অটো রিক্সার ধাক্কায় শিশু নিহতের বিষয় কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা আনোয়ার সকালের সময়ের প্রতিনিধিকে মুঠোফোন বলেন, একটি শিশু অটো রিক্সার ধাক্কায় নিহত হলে তার সুরতহাল প্রতিবেদন করা হয়েছে, কিন্তু শিশুটির আত্মীয় স্বজনদের মামলা করার কথা বললে অপারগতা প্রকাশ করেন, সেজন্য এ বিষয় কোনো মামলা হয়নি কেউ আটকও হয়নি। তিনি আরও বলেন ঘটনার সয়ম অটো রিক্সার চালক ঘটনা স্থানে  ছিলো না,অটো রিক্সাটি একটি অপ্রাপ্ত  শিশু চালাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটির পরিবার থানায় মামলা না করার জন্য একটি লিখিতও দিয়েছেন বলে ওসি জানান।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়