মেয়ের শশুর বাড়ি থেকে বাসায় ফেরা হলোনা বৃদ্ধ আয়মোনা বেগমের
মেয়ের শশুর বাড়ি থেকে বাসায় ফেরার পথে ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন আয়মোনা বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারীর।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ি আমবাগ তেতুঁলতলা মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আয়মোনা বেগম নগরীর আমবাগ বাংলালিংক টাওয়ার এলাকার মৃত শেখ আকসুদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,নিহত ওই বৃদ্ধা আমবাগ পশ্চিমপাড়া এলাকায় মেয়ের শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় তেতুঁলতলার মোড় এলাকায় রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালি ভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হন।
এতে তার পুরো শরীরে থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনতারা দৌড়ে গিয়ে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সপর্দ করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied