শরীয়তপুরে চালকের বেখেয়ালে হেলপার শ্রমিকের মৃত্যু
শরীয়তপুর নড়িয়া সদর বাসস্ট্যান্ডে শরীয়তপুর সুপার সার্ভিস ঢাকা মেট্রো ব- ১৩-২২৫৫ এর চাক্কা মেরামতের কাজ করতে গিয়ে গাড়ি চাপায় হেল্পার শ্রমিক মোস্তফা সরদার (২২) ঘটনাস্থলেই মৃত্যু। গত ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে শরীয়তপুর নড়িয়া বাসস্ট্যান্ড শরীয়তপুর সুপার সার্ভিস এর পিছনের চাকা মেরামতের কাজ করতে গিয়ে গাড়ি চালক আনিসের বেখেয়ালে গাড়ি চাপা খেয়ে গঠনস্থলেই হেল্পার শ্রমিক মোস্তফা সরদারের মৃত্যু হয়। শ্রমিক মোস্তফা সরদারের মৃত্যুতে ওই পরিবারে নেমে এসেছে শোকের মতন। ঘটনাস্থল সূত্রে জানা যায় হেল্পার মোস্তফা সরদার নড়িয়া বাসস্ট্যান্ডে শরীয়তপুর সুপার সার্ভিস গাড়ির হাওয়ার জগ দিয়ে চাক্কার কাজ করা অবস্থায় গাড়ির চালক আনিস স্টার্ডিঙে বসে গাড়ি ব্যাক দেওয়ায় জগ সরে গিয়ে গাড়ি এবং জগের যাতা খেয়ে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু ঘটে। সচেতন মহলের এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন গাড়ির ঝুঁকিপূর্ণ কোন কাজ করতে গেলে হেল্পার এবং চালকের সমন্বয় কাজ করতে হয় তা না হলে বিপদ ঘটবে।বড় গাড়ির চাক্কা খুলতে অথবা লাগাতে গেলে শুধুমাত্র হাওয়ার জগের উপর নির্ভর করলে চলবে না। ভারী চাক্কার কাজ করতে গেলে জগের পাশাপাশি যোগান হিসেবে ভারি পাথর অথবা গাছের গুড়ি ব্যবহার করা যেতে পারে। পরিবার সূত্রে জানা যায় ২২ বছরের যুবক মোস্তফা সরদার শরীয়তপুর সদর পৌরসভার নয় নং ওয়ার্ডের পুলিশ লাইন সংলগ্ন মধ্যপাড়া গ্রামের নুর মোহাম্মদ সরদারের পুত্র। মোস্তফা সরদার পরিবহনে যাওয়ার আগে স্টিলের ফার্নিচারের কাজ করতেন। মোস্তফা সরদারের দুই ভাই শরীয়তপুর পরিবহনের বাসচালক। চালক হওয়ার আশায় শরীয়তপুর সুপার সার্ভিসে হেলপার পদে কাজ করে। যুবক মোস্তফা সরদার ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবাহ করেন। নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজ উদ্দিন এর নিকট নড়িয়ায় বাস শ্রমিকের মৃত্যুর ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি। শ্রমিকের মৃত্যুর বিষয়টি সর্বপ্রথম আপনার মাধ্যমেই জানলাম।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা