ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তল্লাশী বসিয়ে ছিনতাই: নকল পুলিশ আটক


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৪-১০-২০২৩ দুপুর ১:৩২

রাজধানীর শেরে বাংলা নগর থানার বিজ্ঞান যাদুঘর এলাকা থেকে তিন ভুয়া পুলিশকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে।

তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তিনজনকে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। এ বিষয় বিস্তারিত পরে জানাতে পারব। তবে আটককৃতদের নাম পরিচয় এখনই প্রকাশ করা যাবে না। আমরা যাচাই-বাছাই করছি।

এ দিকে পুলিশ পরিচয় একই চক্রের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজু নামের এক ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ী। তিনি বার্তা২৪.কমকে বলেন, বৃহস্পতিবার (১২ অক্টোবর) দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে আগারগাঁও এলাকা বিজ্ঞান যাদুঘরের সামনে দিয়ে যাওয়ার সময় তিনজন ব্যক্তি আমাকে থামায়। একজন পুলিশের পোশাক পরিহিত ও বাকি দুজন সাধারণ পোশাকে ছিল। তারা আমার সঙ্গে থাকা টাকার ব্যাগ ও শরীরে তল্লাশী চালায়৷ এসময় আমার সঙ্গে থাকা ব্যবসার ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমাকে নানা ধরনের হুমকি দেয়। আজকেও একই রাস্তা দিয়ে যাওয়ার সময়ে দেখি গতকালের মতো লোকজনকে তল্লাশী করছে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আমরা আটকাই। পুলিশে খবর দিলে তারা গিয়ে থানায় নিয়ে আসে।

রাজু আরও বলেন, এরা প্রায় দিনই বিজ্ঞান যাদুঘরের সামনে কয়েকটা মোটরসাইকেল নিয়ে আসত। এই এলাকায় সন্ধ্যার পরে অনেক লোকজন আড্ডা দিতে আসে। তাদেরকে তল্লাশী করে টাকা পয়সা যা পায় নিয়ে যায়।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়