ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সোনালী লাইফ ইন্স্যুরেন্স মুন্সিগঞ্জ শাখা উদ্বোধন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৪-১০-২০২৩ বিকাল ৫:৪২
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মুন্সিগঞ্জ শাখা উদ্বোধন করা হয়েছে। ১৪ অক্টোবর শনিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের  আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চীফ এক্সিকিউটিভ অফিসার মীর রাশেদ বিন আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  এ্যাসিস্টেন্ট এজেন্সি  ডিরেক্টর রফিকুল ইসলাম, সেলস ম্যানেজার গোলাম মোস্তফা, মো. বদিউজ্জামান, এ্যাসিসেন্ট সেলস ম্যানেজার এমদাদুল হক শাহিল, ব্রাঞ্চ ম্যানাজার আ. কুদ্দুস লিটন, রবিউল ইসলাম রাসেল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানাজার হাক্কানি খন্ডকার। সঞ্চালনায় ছিলেন ইউনিট ম্যানাজার রবিউল ইসলাম। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে  রাশেদ বিন আমান বলেন, জীবন বীমায় চতুর্থ প্রজন্মের এই কোম্পানিটি বীমা খাতে এমন কিছু দৃষ্টান্ত স্থাপন  করেছে যা ইতোপূর্বে কেউ করেনি। প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করে সরকারি নীতিমালা মেনে স্বচ্ছতার  সহিত ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান। মীর রাশেদ বিন আমান বলেন ,বীমা সেক্টরের সকল দুর্নাম অনিয়ম নৈরাজ্য ঘুচাবার অঙ্গীকার নিয়ে ২০১৩ সালের ১ আগস্ট সোনালী লাইফ  যাত্রা শুরু করেছে । প্রতিষ্ঠার পর থেকে প্রযুক্তির ব্যবহার, ব্যবসায়িক অগ্রগতি এবং গ্রাহকের শতভাগ দাবি সবচেয়ে কম সময়ের নিষ্পত্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে সোনালী লাইফ । সোনালী লাইফ তার  কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় স্বীকৃতি অর্জন করেন।
 
এ সময় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কো. মুন্সিগঞ্জ জেলা শাখার সকল কর্মকর্তা, সকল গ্রাহক  উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য,  অনুষ্ঠানে বছরের ব্যবসায়িক দিক থেকে  সেরা পারফর্ম করার জন্য ২৪ জনকে সম্মাননা ক্রেস্ট  প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ