কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ২ কয়েদির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিরও হাইসিকিউরিটি পার্ট-৪ এ মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। তারা দু'জনেই কারাগারে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ থানার দানসাগর গ্রামের ওয়াজেদ আলী ফরাজীর ছেলে নজরুল ইসলাম ফরাজী। ও ময়মনসিংহের কোতয়ালি থানার মির্জাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে আকরাম হোসেন।
কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার সাভার থানার একটি মামলায় তিনি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন নজরুল ইসলাম । গত রোববার দিবাগত মধ্যরাতে তিনি বুকের ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। ওইদিন রাতেই তাকে কারারক্ষীদের প্রহরাধীনে ডান্ডাবেড়ী ও হ্যান্ডকাপসহ এ্যাম্বুলেন্সযোগে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালের সি সি ইউ ওয়ার্ডে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে আকরাম হোসেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট ৪ এ বন্দি ছিলেন। তার বিরুদ্ধে নারী ও শিশু মামলানং- ৪৬৪/১৭ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ মূলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন। তিনিও সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে যায় পরে হাসপাতালে নিলে চিকিৎসক রাত ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আমিরুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়না তদন্ত এবং কারাবিধি শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied