হরিণাকুণ্ডুতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের ইবতেদায়ী মাদরাসা থেকে ইউছুপ আলীর বাড়ি পর্যন্ত ৭১০ মিটার সড়কের নির্মাণকাজে এই অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় বুধবার নির্মাণকাজ পরিদর্শন করে সড়ক থেকে নিম্নমানের সামগ্রী সরিয়ে মানসম্মত সামগ্রী ব্যবহারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে স্থানীয় এলজিইডি দপ্তর।
উপজেলা এলজিইডি দপ্তর সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে ঝিনাইদহ এলজিইডি দপ্তর থেকে এলজিইডির “ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ ” এর আওতায় ৪৯ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা ব্যায়ে সড়কটির কার্পেটিং করণের জন্য টেন্ডার আহব্বান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মধুমতি এন্টারপ্রাইজ কাজটি পান। ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর এর কার্যাদেশ দেওয়া হয়। চলতি বছরের ১৩ আগষ্ট নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও শুরু করা হয়েছে গত নভেম্বর মাসে।
বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, ওই সড়কটির ডব্লিউবিএমের কাজ চলছে। সেটির জন্য সড়কে ফেলা হচ্ছে নিম্নমানের সামগ্রী। ইটের খোয়ার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ধুলো ও মাটিযুক্ত রাবিস।স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই রাস্তায় এই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বারবার ঠিকাদারকে জানালেও তারা কর্ণপাত করছেন না।
তোতা মিয়া নামে স্থানীয় একব্যক্তি জানান, রাতের আধারে খোয়ার পরিবর্তে রাবিস এনে জড়ো করা হচ্ছে। আর প্রতিদিন ভোর থেকে এই মানহীন সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। কয়েকবার তারা এই সামগ্রী সরিয়ে দিলেও ফের সেটি দিয়ে কাজ করা হচ্ছে।এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফিরোজ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে সড়ক নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা স্বীকার করে বলেন, আমরা কাজ করি ঠিকাদারের। এর বিনিময়ে অর্থ পায়। তাই আমাদের কিছু করার নেই। ঠিকাদার যেমন সামগ্রী পাঠাচ্ছেন আমরা তা দিয়েই কাজ করতে বাধ্য হচ্ছি।
জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া অভিযোগ করেন, ঠিকাদারকে বারবার বলার পরও তিনি শুনছেন না। সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাকিব হাসান বলেন, আমি বুধবার দুপুরের পর ওই নির্মাণকাজ পরিদর্শন করেছি। সেখানে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে সড়ক থেকে নিম্নমাণের সব সামগ্রী সরিয়ে মানসম্মত সামগ্রী দিয়ে পুনরায় সড়কটি নির্মাণ করার জন্য। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী