কোনাবাড়ীতে নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলা’র পলাতক আসামী গ্রেপ্তার
ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন একটি জঙ্গি সংগঠনের এক সদস্যকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটক থেকে কোনাবাড়ি থানা পুলিশ গ্রেপ্তার করেছ। সে কারাগারে তার স্ত্রী ও শ্যালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন।
গ্রেপ্তারকৃত হলেন, পাবনার আতাইকুলা থানার কইজুরি শ্রীপুর গ্রামের মো. হাবিব মন্ডলের ছেলে মো. মাহতাব ইসলাম (৩৫)। পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, চলতি বছরের আগষ্ট মাসে মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে নবগঠিত জঙ্গি সংগঠন 'ইমাম মাহমুদের কাফেলা'র ১০ সদস্যকে গ্রেপ্তার করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। গ্রেপ্তারকৃতদের মধ্যে শাপলা বেগম নামের এক নারীও ছিলেন।
তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি। ওই মামলার পলাতক আসামী মাহতাব উদ্দিন তার স্ত্রী শাপলা বেগম ও হাইসিকিউরিটি কারাগারে বন্দি তার শ্যালক আল মামুনদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে কাশিমপুর কারাগারে আসনে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে আটক করে থানায় নিয়ে যায়।
ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন একটি জঙ্গি সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আবু তোরাব মো.শামছুর রহমান বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied