ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আবদুল্লাপুরে উঠান বৈঠক, নৌকার জনসমুদ্র


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৯-১০-২০২৩ বিকাল ৬:৪
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লপুর ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
 
আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ১৯ অক্টোবর বিকেল ৫ টায় ৪ নং ওয়ার্ড সলিমাবাদে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 
 
আব্দুল্লাহপুুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এস এম বাবরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক  জাকির হোসেন নয়ন( বেপারী) 'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ -২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
 
প্রধান অতিথির বক্তব্যে এমিলি বলেন, আজকের এই ওঠান বৈঠকে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনেই প্রমান করে দিচ্ছে এই সরকারকে আপনারা কতটুকু সমর্থন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করবেন। দেশনেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নতির শিখরে নিয়ে গেছেন তা অনস্বীকার্য। পহেলা জানুয়ারি বই বিতরন, শিশুদের উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সহ সকল ধরনের সুযোগ সুবিধা আমরা এই সরকারের আমলেই পেয়েছি। তাছাড়া রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট সহ কৃষিকাজে সরকারের ভূমিকা প্রশংসনীয়। 
 
ওঠান বৈঠক অনুষ্ঠানে হাজারো লোকের জনসমাগম লক্ষ করা গেছে। সভায় আরো বক্তব্য রাখেন, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কবীর হালদার, ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, ভাইস চেয়ারম্যান নাহিদ খান, কামারখাড়া ইউপি লুৎফর রহমান খুকু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন, দিঘীরপাড় ইউপি আরিফ হালদার সহ অন্যান্যরা। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান