ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাগুনে আগুন,সিমে ডাবল সেঞ্চুরি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২০-১০-২০২৩ দুপুর ৪:৪০
কিছুতেই লাগাম টানা যাচ্ছে না কাঁচা বাজারের। নিত্য প্রয়োজনীয় প্রতিটি পর্ণ্য ক্রেতাদের কিনতে হচ্ছে চড়াও দামে। এতে স্বস্তিতে নেই ক্রেতারা। গত ১৪ সেপ্টেম্বর আলু,পেয়াজ ও ডিম এই তিন পণ্যের দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেন বাণিজ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়  প্রতি কেজি আলুর কোল্ড স্টোরেস পর্যায়ে দাম হবে ২৬/২৭ টাকা এবং খুচরা মূল্য হবে ৩০/৩৫ টাকা। দেশি পেঁয়াজের পাইকারি দাম হবে ৫৩/৫৪ টাকা খুচরা দাম হবে ৬৪/৬৫ টাকা। এছাড়া প্রতি পিস ডিম উৎপাদন হিসেবে দাম হবে সাড়ে ১০ টাকা এবং খুচরা দাম হবে ১২ টাকা। 
 
সরেজমিনে গাজীপুরের কোনাবাড়ী কাঁচা বাজারে গিয়ে দেখা যায় উল্টো চিত্র। বেগুন ১৪০,ফুলকপি ১৪০, আলু ৬০,টমেটো ১০০,পাতাকপি ৬০,করল্লা ১২০,পটল ৮০,পালন শাক ৮০,গাজর ১৪০,শসা ৮০,তরই ৮০,ধনিয়া পাতা ৩০০,কাঁচা মরিচ ২৪০,দেশি পিঁয়াজ ১০০,আদা ২৮০,রসুন২৮০,মুলা ৮০,সিম ২৪০,কাকড়োল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা সাধারণ ক্রেতাদের দ্বারা কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। 
 
এছাড়াও গরুর মাংস ৭৫০,খাশির মাংস ১২০০,বয়লার মুরগী ১৯০,লিয়ার মুরগী ৩০০,দেশী মুরগী ৫০০, পাকিস্তানি মুরগী ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন,বাজার মনিটরিং এর অভাব,ব্যবসায়ীদের সিন্ডিকেটসহ নানাবিধ কারণে বাজারে অস্থির সৃষ্টি হয়েছে। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন,সরকারি তদারকি না থাকার কারণে বাজারে এই অস্থিরতা। যদি সরকারি তদারকি থাকতো তাহলে এই সিন্ডিকেট তৈরি হতোনা। উজ্জ্বল নামে স্থানীয় এক পোশাক শ্রমিক বলেন, ওভারটাইসহ মাসে বেতন পাই ১২ থেকে ১৩ হাজার টাকা। বেতনের টাকা দিয়ে রুমভাড়া এবং  বাজার ঘাট করা হয়না। অনেক কষ্ট করে চলতে
হয় আমাদের। জালি কুমড়া ৮০ টাকা কেজি তাই নিতে পারিনি। ৪০ টাকা দিয়ে মুলা শাক নিয়েছি। গরুর মাংস কবে কিনেছেন জানতে চাইলে তিনি বলেন,কোরবানি ঈদের সময় খেয়েছি পরে আর খাওয়া হয়নি। ইলিশ মাছের কথা জানতে চাইলে বলেন,কবে খেয়েছি মনে নেই। 
 
কিন্তু দোকানীরা বলছেন ভিন্ন কথা বেশ কিছু দিন
বৃষ্টিতে কৃষকদের সবজি নষ্ট হওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শীতের সবজি বাজারে আসতে ১৫/২০ দিন সময় লাগবে। তখন 
দাম কমবে বলে জানান আবুল হোসেন নামে এক দোকানী।  

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস