ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

১৯'বছর পর হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে র‍্যাব


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২০-১০-২০২৩ রাত ৯:১৯
কুষ্টিয়ার চাঞ্চল্যকর ইমরান হত্যা মামলার আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত আসামি মোঃ জিয়া’কে দীর্ঘ ১৯ বছর পর  গ্রেফতার করেছে র‌্যাব-২। শুক্রাবার (২০ অক্টোবর) রাজধনীর আগারগাঁও মেট্রো রেল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
 
র‍্যাব জানায়, ২০০৪ সালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহর চর এলাকায় চাঞ্চল্যকর বাদশা মাস্টারের ছেলে ইমরান রশিদ(২৮) হত্যা মামলার আমৃত্যু কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জিয়া(৪৩) ২০ অক্টোবর রাতে আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-২ মামলা সূত্রে বলেন, ভুক্তভোগী ইমরান রশিদ(২৮) নিজ এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে স্থানীয় সন্ত্রাসীদের বাধা দেওয়ায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিগত ২০০৪ সালের ২১ নভেম্বর রাতে আসামিরা ইমরানকে নির্মমভাবে নির্যাতন করে গলায় ও বুকে গুলি করে হত্যা করে। উক্ত ঘটনার পর নিহত ইমরানের ভাই বাদী হয়ে আসামি মোঃ জিয়া(৪৩) সহ তার সহযোগীদের আসামি করে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০ মামলা হওয়ার পর পরই আসামি আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আসামি মো: জিয়া পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ আদালত উক্ত মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামি মোঃ জিয়া(৪৩)’কে আমৃত্যু কারাদন্ড ও ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদানপূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। বিজ্ঞ আদালতের রায় ঘোষণার সময় আসামি মোঃ জিয়া পলাতক ছিল। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর অভিযানে আসামিকে গ্রেফতার করা হয়। এ বিষয় র‍্যাব আরও বলেন, আসামি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে থাকতো। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব ২০ অক্টোবর রাতে এই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব-২ এর এএসপি শিহাব করিম, তিনি বলেন এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে সবসময়।

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত