সারাদেশে প্রায় দুই লক্ষ ১৫ হাজার আনসার - ভিডিপি সদস্য মোতায়েন
শারদীয় দুর্গাপূজা -২০২৩ উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৮৪৫ টি পূজা মন্ডপে ২ লক্ষ ১২ হাজার ৬৬২ জন আনসার - ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
১৯/১০/২৩ ইং তারিখে প্রয়োজনীয় বিফ্রিং, ট্রেনিং ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষে আজ ২০ অক্টোবর রোজ শুক্রবার থেকে সারাদেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে মোতায়েন করা হয়।
শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে ৭ হাজার ৭৯৬টি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ ধরনের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৮ জন করে আনসার ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।
এছাড়া ১১ হাজার ৫৯৯ টি গুরুত্তপূর্ণ ও ১৩ হাজার ৪৫০ টি সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
এছাড়াও ৬৪ টি জেলায় যেকোন আপদকালীন মোতায়েনের জন্য রেঞ্জাধীন ব্যাটালিয়নসমূহে ৬৪ টি কুইক রেসপন্স টিম ( QRT) প্রস্তুত রাখা হয়েছে।
যে কোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুমের 01777794483 ও 01777794484 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা
হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪