মোহাম্মদপুর থেকে ঘাতক ড্রাম-ট্রাক চালক র্যাবের হাতে গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর বসিলা ব্রিজের সামনে একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাপায় ০২ জন (সিএনজি আরোহী) নিহত ও ০৪ জন গুরুতর আহতর ঘটনায় ঘাতক চালক মোঃ ইয়াছিন(৩৭) কে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২
রাজধানীর বসিলা ব্রিজের সামনে একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাকের চাপায় ০২ জন (সিএনজি আরোহী) নিহত ও ০৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় ঘাতক চালক মোঃ ইয়াছিন(৩৭) পিতা- মৃত রতন পাটওয়ারী,কে গতকাল ২২ অক্টোবর ২.৩০ মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২ গ্রেফতারকৃতর গ্রামের বাড়ি লালমোহন ভোলা বলে জানান র্যাব
র্যাব বলেন, গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ অনুমান সকাল ০৭.০০ ঘটিকায় কেরানীগঞ্জের আটিবাজার থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি মোহাম্মদপুর যাচ্ছিলো। সিএনজিটি বসিলা ব্রিজ থেকে নামা মাত্রই অপরদিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় অপর ০১ জনের মৃত্যু হয়। উক্ত ঘটনায় নিহত মোঃ সেলিম এর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা চালক এবং হেলপারকে আসামি করে মোহাম্মদপুর থানায় ২৩ অক্টোবর একটি মামলা করে (মামলা নং-১১৭, ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব-২ এ বিষয়ে আসামি গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর অভিযানে আসামিকে গ্রেফতার করা হয়। র্যাব আরও বলেন, আসামি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে থাকার চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি গতকাল র্যাবের হাতে গ্রেফতার হতে হয় ওই ড্রাম ট্রাক চালক ড্রাইভারকে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাব কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
Link Copied