জরাজীর্ণ আশ্রয়ণে মানবেতর জীবন, সংস্কারের দাবি বাসিন্দারের
জরাজীর্ণ আশ্রয়ণের ঘর। সেই ঘরেই কষ্টে দিন কাটছে বাসিন্দারের। শীতে ঠাণ্ডা, গ্রীষ্মে গরম আর বর্ষার পানি যেন তাদের নিত্যসঙ্গী।৫ বছর ধরে সংস্কার হয়নি এসব আশ্রয়ণ প্রকল্পের ঘর। এতে চরম কষ্টে দিন কাটাচ্ছে ৮০টি পরিবারের।
এমন চিত্র সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের বেতুয়া আশ্রয়ন প্রকল্পের। জরাজীর্ণ এসব ঘরে মানবেতর দিন কাটছে তাদের।ঘরগুলোর অবস্থা নাজুক থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের জন্য বার বার বলা হলেও তা মেরামত হয়নি বলে অভিযোগ বাসিন্দারের। ৮ বছর পূর্বে উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামে ফুলজোড় নদী তীরে আশ্রয়ণ প্রকল্পে ঠিকানা পেয়ে বসতি শুরু করেন ঠিকানাহারা ৮০টি পরিবার। নতুন ঘর পেয়ে গৃহহীন মানুষগুলো স্বাভাবিক জীবন-যাপন শুরু করলেও সেসব ঘর এখন বসবাসের অনুপযোগী। কারো ঘরে টিনের চালা ফুটো কারো বা দরজা জানালার জীর্ণদশা। এসব ঘর সংস্কার না হওয়ায় বর্ষায় পানি পড়ে আর শীতের সময় ঠাণ্ডা বাতাসে কষ্ট পেতে হচ্ছে তাদের।
আশ্রায়ণের বাসিন্দা আনিছুর রহমান জানান, ‘ছোট একটি ঘরে পরিবারের ৪ জন নিয়ে বসবাস করছি। তার মধ্যে ঘর জরাজীর্ণ। এই শীতের মধ্যে কষ্টে দিন কাটাতে হয়।’
একই অভিযোগ হোসেন খন্দকার এরও। তিনিও পরিবারের ৩ সদস্য নিয়ে থাকেন।তিনি বলেন, ‘আমাদের নিজস্ব কোন জায়গা জমি নাই, এখানে আশ্রয় হয়েছে। কিন্তু ঘরের যে অবস্থা। এতে কোনমতে টিকে আছি। কোথাও আশ্রয় পেলে চলে যেতাম।’
বেতুয়া এই আশ্রয়ন প্রকল্পে পরিবারগুলো ৫ বছর ধরে বসবাস করছেন। ৮ বছর পূর্বে সরকার ভূমিহীনদেন জন্য ৮০টি ঘর নির্মাণ করে। সেখানেই বসবাস শুরু করেন দরিদ্র মানুষগুলো। কয়েক বছর ধরে এমন জরাজীর্ণ এসব ঘরগুলো।
নিজ উদ্যোগে অনেকে ঘর গুলো অল্প মেরামত করলেও বর্তমানে ১৫টি পরিবারের অবস্থা এতই নাজুক যে কোনো সময় ঘর ভেঙে দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা। বছরের পর বছর এ অবস্থা বিরাজ করলেও কারো যেন মাথা ব্যাথা নেই বলে অভিযোগ আশ্রয়ন প্রকল্পে বসবাস করা এসব মানুষের। আবাসনের এসব ঘর যেন তাদের নির্বাসন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল জানান,ঘরগুলোর জরাজীর্ণের বিষয়ে সরেজমিনে গিয়ে তদন্ত করে উর্ধ্বতন মহলে রিপোর্ট পাঠিয়ে দিবো।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied