ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে ট্রাকের টায়ার থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৫-১০-২০২৩ বিকাল ৫:৫৪

কুড়িগ্রামে অভিনব কৌশলে ট্রাকের টায়ারের ভেতর থেকে বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার(২৫ অক্টোবর) সকালে কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থানাধীন ধরলা ব্রিজের পূর্ব পার্শ্বে পুলিশ চেকপোষ্ট চলাকালে নাগেশ্বরী-কুড়িগ্রাম গামী ট্রাক সিগনাল দিলে ট্রাকের ভেতরে থাকা মাদক কারবারিরা পালানোর সময় চেকপোস্টে দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা রাজশাহী জেলার দুর্গাপুর থানা এলাকার মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম (৫৩), দুর্গাপুর জয়কৃষ্ণপুর পৌরসভার মোঃ সাইফুল ইসলাম (৩২) ও দুর্গাপুর দেবীপুর এলাকার মোঃ জাকির হোসেন (৩০)কে গ্রেফতার করে এবং তাদের ট্রাকটি তল্লাশি করে ট্রাকের চাকার ভেতরে অভিনব কায়দায় ফিটিংকৃত অবস্থায় ১৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিরা চতুরতার সাথে ট্রাকের চাকার ভেতরে অভিনব কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের চেষ্টা করেছিলো। কিন্তু কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি ও চৌকস তৎপরতায় তাদের পরিকল্পনা ব্যার্থ হয়। এই সংক্রান্তে মাদক কারবারি, পরিবহণকারী চালকের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়। এর সাথে আরো কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান চালমান রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন