শরীয়তপুরে ভ্রাম্যমান অভিযানে নিষিদ্ধ মা ইলিশ সহ এক নারীকে আটক
শরীয়তপুরে ভ্রাম্যমান অভিযান পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ মা ইলিশ সহ এক নারীকে আটক করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। ২৬ অক্টোবর ২০২৩ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শরীয়তপুর সদর উপজেলার মনোহর মোড় বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস থেকে নিষিদ্ধ মা ইলিশ সহ ৪২ বছরের এক নারীকে আটক করা হয়। নিষিদ্ধ মা ইলিশ পরিবহনের দায়ে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ (৩)ঘ এবং শাস্তি ধারা ৫এ ৫০০০ টাকা জরিমানা করে ওই নারীকে ছেড়ে দেওয়া হয়। মা ইলিশ পরিবহনের দায়ে অপর এক যুবককে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা শেষে জব্দকৃত ১১ কেজি নিষিদ্ধ মা ইলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র সরকারি শিশু পরিবার এর শিশুদের মাঝে বিতরণ করেন। পদ্মা নদী থেকে মা ইলিশ ধরা বন্ধ অভিযান পর্যন্ত আমাদের ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ অভিযান কালে নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র গণমাধ্যমকে বলেন, মা ইলিশ ধরা নিষেধ অভিযান কালে যেকোনো মানুষের ইলিশ ধরা কেনা বেচা সংরক্ষণ সম্পূর্ণ নিষেধ। মা ইলিশের ডিম দেওয়ার সময় হলে সমুদ্র থেকে পদ্মা নদীতে চলে আসে। এ সময় যদি আমরা মা ইলিশ ধরা বন্ধ রাখি আমাদের দেশের খাদ্যের চাহিদা পূরণ করেও রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা