ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে সড়কে গেল স্ত্রীর প্রাণ হাসপাতালে মারা যান স্বামীও


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৩ দুপুর ৩:২৯

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে আহত স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে পাখিভ্যান থেকে পড়ে মারা গেছেন রেহেনা বেগম (৫০) নামে এক নারী। হাসপাতালে নেওয়ার পর মারা যান স্বামী সামছুল ইসলামও। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার রায়পাড়া ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সামছুল ইসলামের মৃগী রোগ ছিল। বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি বাড়ির পাশে পুকুরের পানিতে নামলে তার খিচুনি দেখা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে   ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের কুমড়াবাড়িয়া ঘোষপাড়া এলাকায় সড়কের ওপর ভ্যান থেকে পড়ে মাথায় ও কানে আঘাত পান  স্ত্রী রেহেনা বেগম। এ সময় প্রচন্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু বলেন, স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে ভ্যান থেকে পড়ে গিয়ে স্ত্রী মারা যাওয়ার পর অসুস্থ স্বামী সামছুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। কিন্তু সেখানে নেওয়ার আগেই মারা যান তিনি। চিকিৎসক রাজিব হাসান জানান, ওই ব্যক্তির মৃগী রোগ ছিল। পানিতে পড়ে তার খিচুনি শুরু হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয়েছিল।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, এ বিষয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২