নৈরাজ্যের প্রতিবাদে রায়গঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
বিএনপি-জামায়াতের নৈরাজ্য, জ্বালাও পোড়াও এবং সকাল-সন্ধা হরতালের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্ষোভ মিছিল শেষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগেরর সর্বস্তরের নেতা-কর্মীরা এ সমাবেশে যোগ দেন।
রবিবার সকালে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের গোল চত্বরে বিক্ষোভ মিছিল শেষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চলায় বিক্ষোভ মিছিল শেষ হয়ে দলীয় কার্যালয়ে এসে সারাদিন ব্যাপি শান্তি সমাবেশ চলে।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করেছিল। তাঁরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এজন্য আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতকে জনগণ আর ভোট দেবে না। তাই তাঁরা নাশকতা-আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। জামায়াত-বিএনপির এমন নৈরাজ্য প্রতিহত করতে আমরা মাঠে আছি।
এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি সাইদুল ইসলাম চাঁন,যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু,রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ,উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ হোসেন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, সাধারণ সম্পাদক আল-আমিন সরকার, ছাত্র লীগের সভাপতি রবিন সরকারসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied