ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে বিএনপি'র হরতাল পালিত হয়নি; ১৮ জন নেতাকর্মী গ্রেফতার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৯-১০-২০২৩ বিকাল ৫:৩৪
রায়গঞ্জে গতকাল রবিবার বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়নি। শনিবার রাতভর অভিযান চালিয়ে রায়গঞ্জ থানা পুলিশ ১৮ জন বিএনপি জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এরা হলেন উপজেলার ধানগড়া ইউনিয়নের তেলিজানা গ্রামের জামাত আলীর ছেলে রাসেদুল, একই গ্রামের নছিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আলমামুদ, মনছের আলীর ছেলে এহসান সাইদুল, একই ইউনিয়নের রৌহা গ্রামের শাহজাহানের ছেলে নজরুল, পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে সুমন, পাঙ্গাসী গ্রামের লতিফের ছেলে মনোয়ারুল, সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের খালেকের ছেলে শাহাদত, একই গ্রামের আজাহারের ছেলে আকতারুজ্জামান, রূপাখাড়া গ্রামের খলিলের ছেলে জাহিদ, ঐগ্রামের খালেকের ছেলে মনোয়ার, চান্দাইকোনা ইউনিয়নের সরাইহাজিপুর গ্রামের ইমান আলীর ছেলে হাচিবুর, একই গ্রামের গোলাপ আলীর ছেলে মুনজিল, লক্ষ্মীকোলা গ্রামের আফছার আলীর ছেলে আঃ হালিম, ঐগ্রামের গণি শেখের ছেলে আবু সাইদ, মোজাফ্ফরপুর গ্রামের হোসেন আলীর ছেলে কাইয়ুম, চান্দাইকোনা গ্রামের লতিফ মাস্টারের ছেলে জাকির হোসেন, একই গ্রামের খবর আলীর ছেলে রাজ্জাক, কোদলাদিগর গ্রামের আব্দুুল্লাহর ছেলে আশাদুল। 
 
এব্যাপারে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গ্রেফতারকৃতরা সবাই বিএনপি জামায়াতের স্থানীয় নেতাকর্মী। এদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতির অভিযোগ রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের