রায়গঞ্জে হরতাল-অবরোধে মাঠে নেই বিএনপি, সতর্ক আ.লীগ-পুলিশ
বিএনপি'র ডাকা তিন দিনের অবরোধ হরতালে সিরাজগঞ্জের রায়গঞ্জের অংশে ঢাকা-বগুড়া-রংপুর মহাড়কে তেমন সাড়া নেই। তবে স্বাভাবিক সময়ের চেয়ে দূরপাল্লা'র গণপরিবহনের সাড়া নেই বললেই চলে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে রায়গঞ্জের চান্দাইকোনা, ভুইয়াগাতি,ঘুড়কা ও সাহেবগঞ্জ অংশে মহাসড়কে এমনই চিত্র দেখা যায়। তবে অবরোধ হরতালের পক্ষে বিএনপি জামায়াত,শিবিরের কোন নেতাদের মহাসড়কে তৎপরতা লক্ষ্য করা যায়নি।
এদিকে হরতাল অবরোধের সমর্থনে রায়গঞ্জের অংশে দলটির নেতাকর্মীদের বিক্ষোভের আশঙ্কায় সকাল থেকেই নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।নাশকতা এড়াতে শক্ত অবস্থানে মাঠে রয়েছে রায়গঞ্জ থানা পুলিশ।
অপরাদিকে জ্বালাও, পোড়াও, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও হত্যা এবং হরতাল-অবরোধের প্রতিবাদে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা,ভুইয়াগাতি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়েছে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় বলেন,বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, যান চলাচল স্বাভাবিক রয়েছে। রায়গঞ্জের অংশে বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied