ধামইরহাটে জাতীয় যুব দিবসে সফল যুব সংগঠকদের সংবর্ধনা ও ঋণ বিতরণ
নওগাঁর ধামইরহাটে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, বিশেষ অতিথি হিসেবে মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছার রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা কমকর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, যুব সংগঠক আবু সুফিয়ান হোসাইন, নুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সোনার বাংলা যুব সংস্থার সভাপতি ও সফল যুব সংগঠক নুর ইসলামসহ ৫ জন ও সফল আত্নকর্মী তাপসী মনিজাসহ ৪ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে উদ্যোক্তা কায়ছার রহমানকে দেড় লক্ষ টাকার যুব ঋণের চেক প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান