ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে বৈদ্যুতিক পানির পাম্প চোর চক্রের সদস্য গ্রেফতার


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২১ দুপুর ৪:৪৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে বৈদ্যুতিক পানির পাম্প চুরির ঘটনায় এক চোরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) সকাল ৯টায় শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেনের দিকনির্দেশনায় উপজেলার পাগলা বাজার থেকে এসআই এমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের শানুর আলীর ছেলে জুমন মিয়া (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গত মে মাসে পাগলা ফিশারিজের ফিডমিল ঘরের সামনে দিয়ে একটি বৈদ্যুতিক পানির পাম্প  চুরি করে নিয়ে যাচ্ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। আটকৃত শানুর মিয়ার জবানবন্দিতে আরো ৪-৫ জনের নামের ভিত্তিতে জুমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আসামিকে ইতিমধ্যে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, পূর্বে গ্রেফতার হওয়া আসামির জবানবন্দির ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকালও আমরা ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে মালামালসহ গ্রেফতার করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত