ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অগ্নিসংযোগ ও নাশকতার সাথে জড়িত ৬ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-২


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৪-১১-২০২৩ রাত ১১:৪৮
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হচ্ছে জাবেদ ৩২ পিতা মোঃ কাশেম, মুন্না (২৬) পিতা আবুল আলেম,মোঃ তারেক (২৭) পিতা জালাল, মোঃ রাব্বি (২৬) পিতা মৃত মজিদ হাওলাদার, ওসমান গনি (১৮) পিতা মোঃ শামীম, হারুন অর রশিদ, (৪২) পিতা মৃত হাফেজ। 
 
এক  বিজ্ঞপ্তিতে র‍্যাব জানান গত ১২ নভেম্বর রাত আনুমানিক ৮.০৫ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর আল্লাহ্ করিম বাসস্ট্যান্ড এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে এদের  গ্রেফতার করা হয়। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলসমূহের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায় এরা। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা রাজধানীর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালায়। তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগ এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আক্রমণ ও ভাংচুর সহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। উক্ত ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে দুস্কৃতিকারী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধের নামে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগ করে সাধারণ জনগনের যান-মালের ক্ষতি সাধন করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে। 
 
 
গত ২৯ অক্টোবর মোহাম্মদপুর থানা বেড়িবাঁধ তিন রাস্তা মোড় অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। উক্ত ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি মামলা হয় মামলার ধারা হচ্ছে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) এবং ২৫ (ডি) ধারা অনুযায়ী তাদের ঐ আইনে গ্রেফতার করা হয় বলে অবহিত করেন র‍্যাব-২ র‍্যাব আরও বলেন,প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশে যেকনো নাশতা হলে এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও জানান র‍্যাব কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়