তফসিল ঘোষনায় মোহাম্মদপুর ও আদাবর জুড়ে আ.লীগ নেতাকর্মীদের আনন্দ মিছিল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা জুড়ে আওয়ামীলীগ নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার ১৫ নভেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন সড়কে সড়কে আনন্দ মিছিলটি প্রদক্ষিন করে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং ঢাকা ১৩ আসনের এমপি আলহাজ্ব সাদেক খানের নেতৃত্বে মোহাম্মদপুরের বাস স্ট্যান্ড,কলেজ গেইট,শ্যামলী,রিং রোড,টাউন হল ও লালমাটিয়া এলাকা জুড়ে বিশাল একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়।

মোহাম্মদপুরের পাশপাশি, আদাবরের রিং রোড,নবোদয়,শেখেরটেক,শিয়া মসজিদ,রিং রোড ও শ্যামলী এলাকায় আদাবর থানার আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজিব আমজাদের নেতৃত্বে সড়ক জুড়ে কয়েক'শ মোটরসাইকেল নিয়ে পুরো এলাকায় মহড়া দেয়। এ সময় আওয়ামীলীগ নেতাকর্মীরা এলাকায় মিষ্টি বিতরণ করে।
এছাড়াও, আনন্দ মিছিলটিতে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা ও মোহাম্মদপুরের স্থানীয় কাউন্সিলরসহ থানা,ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। মিছিলে যোগ দেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান নূর ইসলাম রাষ্ট্রন, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন, মহিলা সংরক্ষিত নারী কাউন্সিলর সাহিনা আক্তার সাথী এবং মহিলা কাউন্সিলর রোকসানা আলম।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
Link Copied