ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

হাইমচরে ৩ ভাগে বিভক্ত হয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ১৬-১১-২০২৩ দুপুর ২:২

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের তাফসিলকে স্বাগত জানিয়ে ৩ ভাগে বিভক্ত হয়ে চাঁদপুরের হাইমচর উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া ও সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীর নেতৃত্বে উপজেলার সদর আলগীবাজার একটি আনন্দ মিছিল বের হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহমেদ এর নেতৃত্বে উপজেলা সড়ক থেকে বের হয়ে একটি বিশাল আনন্দ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে মোতালেব জমাদার মার্কেট সংলগ্ন এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় । সেখানে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম ভোলা, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী  লীগের সাবেক সভাপতি আহমদ রাজা পাটওয়ারী, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মন্জুরুল আলম লিটন শিকদার, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর শিকদার, ৪নং নীলকমল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নোয়াব মোল্লা, উপজেলা যুবলীগ নেতা বাবু জমাদার, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মামুনসহ অন্যান সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জাহিদ কোতোয়ালের নেতৃত্বে ছাত্রলীগের বিশাল একটি আনন্দ মিছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। মিছিল অংশগ্রহণ করেন উপজেলার এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। 

এমএসএম / এমএসএম

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা