ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

খালিয়াজুরীতে বেসরকারি সংস্থা ‘পপি’র খাদ্যসামগ্রী বিতরণ


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১২:৫৫

নেত্রকোনার মদন জোনের খালিয়াজুরী উপজেলায় বেসরকারি সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ‘পপি’র (ক্ষুদ্রঋণ) আওতায় খালিয়াজুরী ও লেপসিয়া বাজার শাখায় করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ২০০ পরিবারের মাঝে পূবালী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মসেুর ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি লবণ, ৩টি সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও ৪টি মাস্ক।

খালিয়াজুরীর পপি অফিস প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খালিয়াজুরী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন চক্রবর্ত্তী, খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন খন্দকার, পপি নেত্রকোনা অঞ্চলের কর্মসূচি ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (মদন জোন) মো. সোহেল রানা, শাখা ব্যবস্থাপক মোস্তাক আহম্মদসহ কর্মচারীবৃন্দ।

এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, করোনা মহামারীর সময়ে দেশের অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বর্তমান সরকারের এক যুগোপযোগী পদক্ষেপ। করোনাকালীন অসহায় ও খেটে মানুষ খাওয়া মানুষকে সহায়তার জন্য সরকারের হটলাইন ৩৩৩  চব্বিশ ঘণ্টা খোলা রয়েছে। এই হটলাইন নাম্বারে ফোন দেয়ামাত্র পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর উপহার। তাছাড়া সমাজের বিত্তবান  ও ধনাঢ্য ব্যক্তিদের উচিত দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাড়াঁনো।

তারা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশানের (পপি) এই মহতী উদ্যোগকে উপস্থিত সবাইকে স্বাগত জানান ও বেসরকারি সংস্থা পপিকে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা খুশি। তার সাথে বেসরকারি সংস্থা পপির ‍ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান। 

এমএসএম / জামান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত