হরতাল অবরোধে ৫ নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব-২
রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার মূলহোতা এবং ০৮টি মামলার পলাতক আসামি আদাবর থানার যুবদলের যগ্ম আহব্বায়ক মোঃ রাকিব শেখ’কে কেরানীগঞ্জ এবং ০৪ জন নাশকতাকারীকে ঢাকা হতে গ্রেফতার করেছে র্যাব-২ ।
এরই ধারাবাহিকতায়, গতকাল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা এবং র্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ৫ জনকে, গ্রেফতার করে। এরা হচ্ছে মোঃ (১)রাকিব শেখ,পিতা শাহাজাহান, (২) মোঃ মাসুম পিতা আবুল কালাম আজাদ, (৩)মোঃ আলমগীর পিতা মৃত আব্দুল রব, (৪)মোঃ রাসেল পিতা ইউসুফ, (৫)মোঃ জাহাঙ্গীর আলম পিতা মৃত খুরশিদ আলম।
গতকাল ১৯ নভেম্বর আনুমানিক ১০৫ ঘটিকায় কেরানীগঞ্জ হতে গ্রেফতার করা হয়। গত কয়েকদিন ধরে চলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে গ্রেফতারকৃত মোঃ রাকিব শেখ এর নেতৃত্বে ও পরিকল্পনায় মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। আসামি মোঃ রাকিব শেখ এর নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা মিলে মোহাম্মদপুর থানা এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এছাড়াও মোঃ রাকিব শেখের বিরুদ্ধে পূর্বে রাজধানীর বিভিন্ন থানায় ০৮টির অধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব। গ্রেফতারকৃত মোঃ রাকিব শেখ ও তার অনুসারীদের এ সকল নাশকতা ও সহিংসতার খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে সে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় এবং সর্বশেষ কেরানীগঞ্জ জেলায় আত্মগোপন করে। পরবর্তীতে আত্মগোপনে থাকাবস্থায় ঢাকা মাওয়া হাইওয়ে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে র্যাব-২ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ মাসুম ও মোঃ আলমগীর বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। মোঃ মাসুম ও মোঃ আলমগীর এর নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা মিলে ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান র্যাব।
গ্রেফতারকৃত মোঃ রাসেল ও মোঃ জাহাঙ্গীর আলম বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়। মোঃ রাসেল ও মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে তার সহযোগীরা মিলে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে উল্লেখ করেন র্যাব।
এবিষয় র্যাব বলেন,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেফতার কৃত আসামিদের এরিয়া অনুযায়ী স্ব স্ব থানায় হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি
আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন
গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত
ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা
ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির