নজরুল বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের মধ্যে আজ ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার শিক্ষা-গবেষণা-উন্নয়ন ক্ষেত্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম।
সমঝোতা স্মারক স্বাক্ষরকালে দুই বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী জনাব মোঃ হাফিজুর রহমান, এপিএ ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পরিচালক অডিট জনাব রাধেশ্যাম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার জনাব আলী হাসান, এপিএ ফোকাল পয়েন্ট জনাব চন্দনকুমার দাস সহ প্রক্টর, আইকিউএসি পরিচালক, অন্যান্য কর্মকর্তা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষা গবেষণা উন্নয়নকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রা নতুন করে শুরু করেছে। উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একাধিক বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা আমাদের আরও শাণিত করবে। সে কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে এই সমঝোতা চুক্তি অতীব গুরুত্বপূর্ণ। তিনি শুধু চুক্তির মধ্যেই সীমাবদ্ধ না রেখে এটিকে কার্যকর করার দিকেও অধিক গুরুত্ব আরোপ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে ও তারা প্রভূত উন্নতি করতে পারবেন।
পরে দুই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক পৃথক বৈঠকে বিশ্ববিদ্যালয় অর্গানোগ্রামসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উল্লেখ্য, পাঁচ বছরের জন্য এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এমএসএম / এমএসএম
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার