ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

যুগোপযোগী আধুনিক প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করায় সিভিল এভিয়েশন এর একমাত্র লক্ষ্যঃ এম মফিদুর রহমান


আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট   photo আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট
প্রকাশিত: ২৩-১১-২০২৩ রাত ১০:৫৫
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো  সিভিল এভিয়েশন একাডেমির সনদ প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৩ শে নভেম্বর) বিকালে সিভিল এভিয়েশনের হেড কোয়াটার অডিটরিয়ামে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা এবং ফেডারেল এসোসিয়েশন এডমিনিস্ট্রেশন ও বোয়িং  কোম্পানির আর্থিক সহযোগিতায় ০৫-১১-২৩ থেকে ২৩-১১-২৩ পর্যন্ত তিন সপ্তাহব্যাপি ICAO Government Safety Inspector Airworthiness (GSI AIR) Course অনুষ্ঠিত হয় I এছাড়াও ICAO এর সহযোগিতায়  Behaviour Detection শীর্ষক ০৫ দিনব্যাপী Aviation  Security  Course কোর্স অনুষ্ঠিত হয়। সিভিল এটিয়েশন এর Capacity build Up এর জন্য আন্তর্জাতিক কোর্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়াও বাংলাদেশ সিভিল এভিয়েশনে নতুন যোগদানকারী ২৫৬ জন প্রশিক্ষনার্থীদের ১২ টি বিষয়ভিত্তিক  কোর্সসহ মোট ১৮টি কোর্সের আওতায় ২৮৭ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রধান করা হয়। তাদের সনদপত্র  এই অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়  যা আগামী দিনগুলোতে বাংলাদেশের বিমানবন্দরগুলোর সার্বিক ভূমিকা পালন করবে।
 
সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়িং কোম্পানির প্রতিনিধি রিতিশ পিল্লাই। তাছাড়াও বালাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন দফতরের সহকারী পরিচালক, কোর্সের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
 
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী।
 
প্রধান অতিথি  হিসেবে ছিলেন  জনাব এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। তিনি তার বক্তব্যে সিভিল এভিয়েশন একাডেমির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা  করেন এবং যুগোপযোগী আধুনিক প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করার মাধ্যমে সিভিল এভিয়েশন খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল