ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ডেমরায় ইয়াবা সহ গ্রেফতার ২ মাদক চোরাকারবারি কারাগারে


সালে আহমেদ photo সালে আহমেদ
প্রকাশিত: ২৭-১১-২০২৩ দুপুর ৩:৯
রাজধানীর ডেমরা থানা ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক চোরাকারবারিকে রোববার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার রাতে মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো ল—১৪—৩০৩০) ইয়াবা পরিবহনের সময় ডেমরা থানা ৪ নং গেইট সংলগ্ন কবরস্থানের সামনে পুলিশের বিশেষ চেকপোস্টে তাদের আটক করা হয়েছে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। রোববার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—ডেমরার ধার্মিকপাড়ায় বসবাসরত দক্ষিন কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ বাজারের জোড়া ব্রীজ এলাকার মো. সেলিমের ছেলে মো.রবিন আহমেদ রানা (২৩) ও খিলগাঁও থানাধীন দক্ষিন বনশ্রীতে বসবাসরত ঝালকাঠির কাঠালিয়া থানার দক্ষিন আউরা এলাকার মো. নেছার আহম্মেদের ছেলে মো.হাসিবুল ইসলাম (২৭)। এ বিষয়ে শনিবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
 
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, গ্রেফতার হাসিবুল ইসলামের বিরুদ্ধে ঢাকার শাহ্ আলী ও ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এছাড়াও তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ডেমরা ও রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল